জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার মঙ্গলবার বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে। লঞ্চমালিকেরা কিলোমিটারে ১৭-২০ শতাংশ বাড়তি ভাড়া আদায়ের ঘোষণা দিয়েছেন। ট্রাকচালকেরাও বাড়তি ভাড়া নিচ্ছেন। পাঁচ মাস পর আবার ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপে পড়ছে মানুষ। যাত্রীবাহী যানবাহনের বাড়তি ভাড়া সরাসরি জনগণের পকেট থেকে যাচ্ছে। অন্যদিকে পণ্য পরিবহনের বাড়তি ব্যয়ের চাপ প্রথমে বহন করছেন ব্যবসায়ী-আড়তদারেরা।
শেষ পর্যন্ত এই চাপ পড়ছে নিত্যপণ্যের বাজারে। মানুষকে বাড়তি দাম দিয়ে পণ্য কিনতে হচ্ছে।
সূত্র: প্রথম আলো