পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য তথ্যকেন্দ্রের (স্টেট ডেটা সেন্টার) সার্ভারে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন ‘সাইবার হামলা’ চালানো হয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।
এতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ নথি চুরি বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সাইবারবিশেষজ্ঞরা।হামলার ঘটনায় সরকারি প্রকল্প, জন্ম ও মৃত্যুনিবন্ধন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং আর্থিক লেনদেন-সংক্রান্ত নথি ঝুঁকিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে বলে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে।দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
তবে হামলার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ নথি ও তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয় রাজ্য তথ্যকেন্দ্রে।
সূত্র: প্রথম আলো