মুম্বাইয়ের আকাশছোঁয়া এক রেস্তোরাঁয় এক কাপ চায়ের দাম ৯২০ রুপি। এক বোতল শ্যাম্পেন প্রায় ১ লাখ ৬০ হাজার। আর এক রাতে ব্যবসা হতে পারে ৩ কোটি রুপি—এমনই দাবি।মুম্বাইয়ের বিলাসী খাবার, নাইটলাইফ ও তারকাখচিত আড্ডার সঙ্গে ‘বাস্তিয়ান’-এর নাম এখন বেশ পরিচিত। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে রেস্তোরাঁটির সম্পর্কও এর জনপ্রিয়তা বাড়িয়েছে।
তবে শুরু থেকেই এটি কোনো তারকার রেস্তোরাঁ ছিল না।বাস্তিয়ানকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শিল্পা শেঠিরণজিত বিন্দ্রার হাত ধরে বাস্তিয়ান হসপিটালিটির যাত্রা শুরু ২০১৪ সালে। প্রথম ‘বাস্তিয়ান’ রেস্তোরাঁ চালু হয় ২০১৬ সালে। ২০১৯ সালে অংশীদার হিসেবে যুক্ত হন শিল্পা শেঠি।
এরপর ধীরে ধীরে একটি রেস্তোরাঁ থেকে এটি পরিণত হয় বড় একটি হসপিটালিটি ব্র্যান্ডে।মুম্বাইয়ের পাশাপাশি বেঙ্গালুরু, পুনে ও গোয়াতেও এখন বাস্তিয়ান হসপিটালিটির বিভিন্ন রেস্তোরাঁ ও কনসেপ্ট রয়েছে।আকাশের কাছাকাছি অন্য মুম্বাইআকাশের কাছে আহার বিলাসএই প্রতিষ্ঠানের সবচেয়ে আলোচিত ঠিকানাগুলোর একটি ‘বাস্তিয়ান অ্যাট দ্য টপ’।
সূত্র: প্রথম আলো