১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার পেছনে আইফোন ছিনিয়ে নেওয়া, বয়সে বড় ছেলেদের সঙ্গে ‘অসম বন্ধুত্ব’, টিকটক ভিডিও তৈরির প্রলোভনের ঘটনাসহ নানা কারণ সামনে আসছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব কারণ নিয়ে আলোচনার চেয়ে প্যারেন্টিং বা সন্তান লালন-পালনে অপ্রতিমের মা–বাবা অবহেলা করেছেন, এটাই আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।
ফেসবুকে যে যাঁর মতো করে প্যারেন্টিং নিয়ে পরামর্শও দিচ্ছেন তাঁদের।কিশোর ছেলের হাতে মা–বাবা কেন আইফোন দিলেন? সে মোটরবাইক কীভাবে চালাত? টিকটক ভিডিওতে ছেলে অশ্লীল ভাষা ব্যবহার করছে, তা মা–বাবা দেখেননি? কিশোর গ্যাং বা বখাটেদের সঙ্গে ছেলে মিশছে, তা কেন খেয়াল করেননি মা–বাবা? অনলাইন গেমের আসক্তির কথা জানতেন না?
যখন জানতে পেরেছিলেন যে ছেলে বখে গেছে, তখন ছেলেটিকে নিয়ে তাঁরা কুমিল্লা ছাড়লেন না কেন বা দেশের বাইরে চলে গেলেন না কেন?
সূত্র: প্রথম আলো