বীণা (ছদ্মনাম) হাত দিয়ে কথা বলে। তার ভাষা কণ্ঠস্বরনির্ভর নয়, তার ভাষা ইশারা। কিন্তু তাই বলে তার বলার মতো কথা কম নয়। তারও আছে অনুভূতি, অভিজ্ঞতা, অভিযোগ, প্রত্যাশা এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার। সমস্যা হলো, আমরা কি তার ভাষা বুঝতে প্রস্তুত?এ প্রশ্নই সামনে নিয়ে আসে ‘দ্য সাইলেন্স’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য অডিও-ভিজ্যুয়াল ফিকশনের গল্প।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে বীণা নামের একজন ইশারা ভাষা ব্যবহারকারী তরুণীর ন্যায়বিচার পাওয়ার সংগ্রাম তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটির মূল বক্তব্য খুব সরল—ভাষার কারণে যেন কোনো মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার বাধাগ্রস্ত না হয়।৩০ লাখ বাক্প্রতিবন্ধীর মুক্তির হাতিয়ার ইশারা ভাষা নিয়ে অবহেলা কেনইশারা ভাষা প্রাণের ভাষাআন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে সংকেত ও ইউএনডিপির উদ্যোগে ফিকশনটি নির্মিত হয়েছে।
তবে এটি শুধু একটি চলচ্চিত্রের গল্প নয়; বরং আমাদের চারপাশের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার দিকে তাকানোর সুযোগ।একটি গুরুতর ঘটনার পর বীণার মা–বাবা তাকে নিয়ে থানায় যান।
সূত্র: প্রথম আলো