চট্টগ্রামে এক রিকশাযাত্রীর পথ আটকে ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে এ ঘটনায় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানান, একসময় মাছের ব্যবসা করতেন সাদ্দাম। তবে জুয়া ও নেশার টাকা জোগাড় করতে পরে ব্যবসা ছেড়ে জড়িয়ে পড়েন ছিনতাইয়ে।সাদ্দাম হোসেন কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার বাসিন্দা।
গত রোববার তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাইয়ের ১০টি মামলা রয়েছে।পুলিশ জানায়, সাদ্দাম এখন পেশাদার ছিনতাইকারী। তিনি দিনে ঘুমান। ভোরের আলো ফোটার আগেই ছুরি হাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তাঁর লক্ষ্য থাকে মুঠোফোন ও গলার চেইন ছিনিয়ে নেওয়া। কেউ এসব দিতে না চাইলেই সঙ্গে সঙ্গে ছুরিকাঘাত করেন সাদ্দাম।
ছিনতাইয়ের পর সিএনজিচালিত অটোরিকশা কিংবা ব্যাটারিচালিত রিকশায় দ্রুত সটকে পড়েন।একজন ছুরি ধরে আছেন, আরেকজন কাটছেন রিকশাযাত্রীর পকেট, ভিডিও ভাইরালগত শনিবার ভোরে নগরের কোতোয়ালি থানার পেছনে সতীশবাবু লেনে এক রিকশাযাত্রীর পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো