কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক–ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।গত সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খানের সই করা এক আদেশে ওই কর্মকর্তাকে বদলি করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে ওই আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।সারের দাবিতে কুড়িগ্রামে আবার সড়ক অবরোধ কৃষকদেরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাঁকে আজ বুধবার বিকেলের মধ্যে নতুন কর্মস্থল ঝিনাইদহের বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে।
অন্যথায় আগামীকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।আবদুল্লাহ আল মামুনের জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ রওশন কবীরকে বদলি ও পদায়ন করা হয়েছে।কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে গতকাল কুড়িগ্রাম ছেড়ে গেছেন।আবদুল্লাহ আল মামুনের জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ রওশন কবীরকে বদলি ও পদায়ন করা হয়েছে।বদলির বিষয়টি নিশ্চিত করে আবদ...
সূত্র: প্রথম আলো