মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণ ৫ শতাংশের কম, এমন ব্যাংক আছে ১৩টি। এসব ব্যাংকের একটি হলো প্রাইম ব্যাংক। ব্যাংকটি কীভাবে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখতে পারল; ঋণ দেওয়ার ক্ষেত্রে কী ধরনের নীতি নেয়, দেশের করপোরেট খাতের চিত্র কেমন—এসব নিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান।কম হারে খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলোর একটি প্রাইম ব্যাংক।
ব্যাংক খাতের এত সংকটের মধ্যে প্রাইম ব্যাংক কীভাবে খেলাপি ঋণ কমিয়ে রাখতে পারল?ফয়সাল রহমান: প্রাইম ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে শুরু থেকেই ঋণগ্রহীতার মান ও ঋণ পরিশোধের সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
যেসব প্রতিষ্ঠানের অতীত ঋণ পরিশোধের রেকর্ড ভালো, আর্থিক সক্ষমতা শক্তিশালী এবং সুশাসন ও করপোরেট সুশাসনের চর্চা রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হয়।ঋণ প্রস্তাব পাওয়ার পর প্রাইম ব্যাংকের অভিজ্ঞ ক্রেডিট অ্যানালাইসিস টিম (ঋণ বিশ্লেষণ দল) প্রতিষ্ঠানের আর্থিক ও ব্যবসায়িক তথ্য গভীরভাবে যাচাই করে।
সূত্র: প্রথম আলো