ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে পাবনা সৎসঙ্গ আশ্রমে দুই দিনের মহোৎসবের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের জন্য আশ্রমের আনন্দবাজারে রান্না ও খাবার পরিবেশন করেন স্বেচ্ছাসেবকেরা।
হাজারো ভক্তের খাবার তৈরির আয়োজনের নানা মুহূর্ত ও পরিবেশন নিয়ে ছবির গল্প–তরকারি রান্নার জন্য জড়ো করা হয়েছে নানা ধরনের সবজিবড় কড়াইয়ে রান্না হচ্ছে ভাত বিশাল কড়াইয়ে চলছে সয়ামিট রান্না রান্না শেষে বড় পাত্রে রাখা হয়েছে সবজি গাড়িতে রাখা হয়েছে নানা ধরনের মিশ্র ডাল গরম ভাত পরিবেশনের জন্য প্রস্তুত একদল খেয়ে হাত ধুচ্ছে, অন্য দল বসেছে খেতে খাবারের অপেক্ষায় নারী-পুরুষ ভক্তরা ভাত দিয়ে শুরু হচ্ছে খাবার পরিবেশন
সূত্র: প্রথম আলো