২০৩০ সাল আর সাড়ে তিন বছর দূরে। টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২৬ অনুযায়ী, ১৬৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১০তম, স্কোর ৬৪ দশমিক ৮৪। আগের বছরের সংস্করণ আরও নির্দিষ্ট কথা বলেছিল: পরিমাপযোগ্য অভীষ্টগুলোর মাত্র ২০ দশমিক ৮ শতাংশে আমরা লক্ষ্যপথে আছি, আর ৩৫ দশমিক ১ শতাংশে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে।এই সংখ্যাগুলোর পাশে আরও দুটি সংখ্যা রাখুন।
জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে কর-জিডিপি অনুপাত দাঁড়িয়েছে ৬ দশমিক ৭ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। আর বাংলাদেশ ব্যাংকের তথ্যে, ২০২৬ সালের জুনে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ; এর ৭২ শতাংশের বেশি মাত্র ১০টি ব্যাংকে। প্রথম সংখ্যাটি বলে, রাষ্ট্র নাগরিকের কাছ থেকে ন্যায্য অংশ তুলতে পারছে না।
দ্বিতীয়টি বলে, যা তোলা হয়েছে বা জমা রাখা হয়েছে, তার রক্ষণাবেক্ষণেও আমরা ব্যর্থ।
সূত্র: প্রথম আলো