বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা। সাংবাদিকের কাজ সত্যকে খুঁজে বের করা। সেই সত্যকে রক্ষা করা।
সত্য না থাকলে আস্থা থাকে না, আর আস্থার অভাব হলে গণতন্ত্রও থাকে না।স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় কাদের গনি চৌধুরী এ কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের সঙ্গে নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন কাদের গনি চৌধুরী।
তিনি বলেন, সাংবাদিকতা পুরোপুরি সত্যতার ভিত্তিতে হতে হবে।
সূত্র: প্রথম আলো