ভালোবাসার গল্পের শুরুটা প্রায়ই হয় রোমাঞ্চকর। প্রথম দেখা, প্রথম কথা, প্রথম হাত ধরা—সবকিছুই যেন কোনো রোমান্টিক সিনেমার দৃশ্য। কিন্তু কয়েক বছর পর? তখন ফুল, চকলেট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া রোমান্টিক পোস্ট আর সম্পর্ককে টিকিয়ে রাখতে বিশেষ ভূমিকা রাখে না। তখন সম্পর্ক বাঁচিয়ে রাখে একেবারেই সাধারণ কিছু অভ্যাস।
দীর্ঘস্থায়ী সুখী সম্পর্কের ভিত্তি আদতে বড় কোনো গোপন রহস্য নয়; বরং প্রতিদিনের ছোট ছোট আচরণ।১. ছোট্ট একটা ধন্যবাদবছরের পর বছর একসঙ্গে থাকার পর অনেকেই ধরে নেন, সঙ্গীকে আবার ‘ধন্যবাদ’ বলার কী আছে? কিন্তু দীর্ঘ ৪০-৫০ বছরের সুখী দাম্পত্যে থাকা অনেক দম্পতির অভিজ্ঞতা ঠিক উল্টো কথা বলে। এক কাপ চা বানানো, খাওয়ার পর দুজন মিলে বাসনকোসন ধোয়া, বাজার করা কিংবা দরজা বন্ধ করা—এমন ছোট কাজের জন্যও তাঁরা একে অপরকে ধন্যবাদ জানান।
কারণ, সম্পর্কে সম্মান খুবই গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো