ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় তিন দিনব্যাপী এ কাউন্সিল শুরু হয়।‘শিক্ষা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের লড়াইয়ে ঐক্যবদ্ধ হও; সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দেশীয় দালালদের উৎখাত করো’ স্লোগান নিয়ে শুরু হওয়া এ কাউন্সিল চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।সমাবেশের উদ্বোধন করেন প্রবীণ কমিউনিস্ট নেতা ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি দিলীপ রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ।
সূত্র: প্রথম আলো