ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে জামানতের টাকার পরিমাণ বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এটি ছাড়াও বেশ কিছু পরিবর্তন এনে ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন করেছে ইসি। সেখানে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের জন্য প্রতীকও সংরক্ষণ করা হয়েছে। এবারের ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে।১৬ সেপ্টেম্বর সই করা এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি।
এত দিন ইউপি নির্বাচনে লড়তে চেয়ারম্যান পদে জামানত ছিল ৫ হাজার এবং সদস্য পদে ১ হাজার টাকা। এখন সেটি বাড়িয়ে চেয়ারম্যান পদে ২৫ হাজার টাকা এবং সদস্য পদে ৫ হাজার টাকা করা হয়েছে।একই সঙ্গে এবার জামানতের টাকা ফেরত পেতে প্রার্থীদের আগের চেয়ে বেশি ভোট পেতে হবে। কোনো প্রার্থী প্রদত্ত ভোটের ১৫ শতাংশ না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। আগে এক–অষ্টমাংশ ভোট পেলে জামানত ফেরত পেতেন।এবারের ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে।
আগে ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হতো।
সূত্র: প্রথম আলো