জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচির মধ্য দিয়ে সরকারের ‘৩৬০ ডিগ্রি’ কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা আরও উচ্চতায় নেওয়াই সরকারের লক্ষ্য।নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় আজ বুধবার ভোর পাঁচটা) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ডিপ্লোম্যাট সেন্টারে এক ব্রিফিংয়ে মাহদী আমিন এ কথা বলেন।
পরে ঢাকায় উপদেষ্টা মাহদী আমিনের মিডিয়া সমন্বয়ক তারিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সংবাদ সম্মেলনের বক্তব্য তুলে ধরেন।মাহদী আমিন বলেন, চার দিনের সরকারি সফরের প্রথম দিন মঙ্গলবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী।
সূত্র: প্রথম আলো