‘বিগ বস বাংলা’র ঘরে চোট পাওয়ার পর থেকেই সৃজলা গুহকে নিয়ে উদ্বেগে তাঁর অনুরাগীরা। দুর্ঘটনার পর অভিনেত্রীর শারীরিক অবস্থা কতটা গুরুতর, হাসপাতালে তাঁর চিকিৎসা কীভাবে চলছে—তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। এবার সৃজলার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল তাঁর অফিশিয়াল টিম। সোশ্যাল মিডিয়ায় সৃজলার টিমের পক্ষ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।
চোটের কারণে তাঁর শরীরে এখনো যথেষ্ট যন্ত্রণা রয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, চিকিৎসকেরা নিয়মিত তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। কী হয়েছিল ‘বিগ বস বাংলা ৩’-এ ক্যাপ্টেন্সি টাস্কের শেষ ধাপে সৃজলা, মনামী ঘোষ, তনুশ্রী, জিতু কমল ও রাজবীরকে একটি কৃত্রিম ঘোড়ার ওপর বসে থাকতে হয়। নিয়ম ছিল, প্রতিপক্ষকে কৌশলে ঘোড়া থেকে নামাতে হবে, তবে শারীরিক আঘাত করা যাবে না।নন্দিনী দত্ত।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে এই সময় নন্দিনী দত্ত সৃজলাকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করেন।
সূত্র: প্রথম আলো