এবার ব্যালন ডি’অর তাহলে কে পাচ্ছেন?প্রশ্নটা নতুন নয়। তবে সময়ের সঙ্গে প্রশ্নের ওজন বেড়েছে। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়ে গেছে। ভোট গ্রহণও চলছে। পাশাপাশি বড় দাবিদার যাঁরা আছেন, তাঁরা বলতে গেলে নিজেদের পক্ষে একরকম প্রচারণাই চালাচ্ছেন।কিলিয়ান এমবাপ্পেই–বা পিছিয়ে থাকবেন কেন?
রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম কাটিয়েছেন এবং সেই মৌসুমের পারফরম্যান্সই মূলত বিবেচিত হবে ব্যালন ডি’অরে।ব্যালন ডি’অর স্পেনের কারও জেতা উচিত, মনে করেন দে লা ফুয়েন্তেরিয়ালের হয়ে কিছু জিততে না পারলেও জাতীয় দল ফ্রান্সের হয়ে দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটিয়েছেন এমবাপ্পে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গ্রীষ্মের সেই টুর্নামেন্টে ১০ গোল করে দলকে সেমিফাইনালে তুলেছেন, জিতেছেন গোল্ডেন বুট।
বিশ্বকাপের ইতিহাসেও তার নামের পাশে জমা হয়ে গেছে ২২টি গোল।
সূত্র: প্রথম আলো