গাজীপুর নগরের ধীরাশ্রম এলাকায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ বুধবার বেলা তিনটার দিকে ধীরাশ্রম জিকে আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে জয়দেবপুর-টঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন নগরের হায়দরাবাদ এলাকার মৃত আবুল কাসেম আলীর ছেলে মহিউদ্দিন ওরফে মহর আলী (৪২), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৬০)।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আব্দুল মোতালেব, আল আমিন ও রুবেল।
আহত আরেকজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি।
সূত্র: প্রথম আলো