নড়াইল সদর উপজেলায় দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী ১০ দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হলেও ওই কিশোরীর কোনো হদিস পাচ্ছে না পুলিশ। লাপাত্তা আসামিরাও। ফলে উদ্বেগের মধ্যে সময় কাটছে ভুক্তভোগী পরিবারের সদস্যদের। আজ বুধবার দুপুরে কিশোরীর বাড়িতে গিয়ে দেখা যায়, তাকে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারটির সদস্যরা।
তাঁদের দাবি, ১৩ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে নিজ গ্রাম থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনার পরের দিন পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন কিশোরীর ভাই।মামলায় প্রধান আসামি করা হয়েছে বিদ্যালয়ে ওই কিশোরীর সহপাঠী (ক্লাসমেট) এক ছাত্রকে। বাকি চার আসামি হলেন ওই ছাত্রের মা, বোন, ভগ্নিপতি ও প্রতিবেশী বন্ধু।কিশোরী অপহরণ মামলাটি তদন্ত করছেন নড়াইল সদর থানা-পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ রানা।
আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম আলোকে তিন বলেন, ‘ওই মামলায় এক আসামিকে আমরা গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছিলাম।
সূত্র: প্রথম আলো