আগামী শুক্র ও শনিবার ঢাকায় হওয়ার কথা তিনটি কনসার্ট। এসব আয়োজনে জনপ্রিয় বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদেরও পারফর্ম করার কথা। আয়োজকদের প্রস্তুতিও প্রায় শেষ। অনলাইনে বিক্রি হচ্ছে টিকিট। তবে অনুষ্ঠান শুরুর কয়েক দিন আগে এখনো মেলেনি চূড়ান্ত অনুমতি। ফলে কনসার্টগুলো আদৌ নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
নাম প্রকাশ না করার শর্তে দুটি কনসার্টের আয়োজক আজ বুধবার বিকেলে প্রথম আলোকে জানিয়েছেন, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সময়মতো সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। এরপরও কয়েকটি সরকারি সংস্থা এখনো তাদের প্রতিবেদন দেয়নি। এ কারণে অনুমতির প্রক্রিয়া শেষ করা যাচ্ছে না।
অনুমতি মিলবে কি না, তা নিয়ে তাই তৈরি হয়েছে ধোঁয়াশা।যেভাবে দেওয়া হয় অনুমতি বিদেশি শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজনের ক্ষেত্রে অনুমতির একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।
সূত্র: প্রথম আলো