ভারতের পশ্চিমবঙ্গে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ওপর হামলা ও ধারাবাহিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বঙ্গীয় খ্রিষ্টীয় পরিষেবা (বিসিপি) নামের একটি সংগঠনের দাবি, সম্প্রতি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বসতবাড়ির ভেতরে প্রতিষ্ঠিত গির্জায় (হাউস চার্চ) হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা হামলা চালিয়েছেন।
এ ছাড়া অভিযোগ পেয়েও স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।বিসিপির প্রতিষ্ঠাতা ও রাজ্য সম্পাদক হেরোদ মল্লিক জানান, গত তিন মাসে খ্রিষ্টানদের ওপর অন্তত ২৬টি নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী এবং সংখ্যালঘু দপ্তরের মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে বিসিপি। স্মারকলিপিতে জানানো হয়, এসব ঘটনায় মোট ১১টি এফআইআর নথিভুক্ত হয়েছে।
ভয়ভীতি দেখানোর কারণে আরও বেশ কয়েকটি হামলার অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি।
সূত্র: প্রথম আলো