বরগুনার বেতাগীতে বখাটের মারধরে আহত স্কুলছাত্রী হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। মাঝেমধ্যে ভয়ে চিৎকার দিয়ে উঠছে। আজ বুধবার দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।গত সোমবার বিকেলে চারটার দিকে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপর হামলা করেন মো. ফয়সাল নামের এক বখাটে। চড়–লাথিতে ছাত্রীর ওপরের পাটির সামনের তিনটি দাঁত ভেঙে যায়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় সোমবার রাতে আহত ছাত্রীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে বেতাগী থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি মো. ফয়সালের (২৩) বাড়ি বিদ্যালয়ের পাশে গাবতলী গ্রামে। ঘটনার পর থেকে ফয়সাল পলাতক। পুলিশ তাঁর মা ও ভাইকে গ্রেপ্তার করেছে। তাঁরা দুজন মামলার এজাহারভুক্ত আসামি।হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীর পাশে ছিলেন তার মা। তিনি বলেন, ‘আমার মেয়েটা যন্ত্রণায় কাতরাচ্ছে।
মা হয়ে আমি দেখতে পারছি না।
সূত্র: প্রথম আলো