ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন গতকাল মঙ্গলবার ওই নোটিশ দেন।
নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ বলে বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর এই নোটিশ দেওয়া হলো।নোটিশে বলা হয়েছে, ‘২২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আপনি জনাব মো. রফিকুল ইসলাম, চেয়ারম্যান, ০২ নম্বর যদুনন্দী ইউনিয়ন পরিষদ, সালথা, ফরিদপুরকে “অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব” এ রকম উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।
উক্ত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ও জনরোষের সৃষ্টি হয়েছে।
সূত্র: প্রথম আলো