ব্রাহ্মণবাড়িয়ায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা করেছে বন্ধুসভা। ২১ সেপ্টেম্বর বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন বলেন, ‘জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ।
সবাইকে নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে। উৎসব প্রাঙ্গণে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা ও চোখ-কান খোলা রাখতে হবে।’সভাপতির বক্তব্যে শাহজাহান মিয়া অনুষ্ঠানের সময়সীমা ও সাংস্কৃতিক পর্বের প্রস্তুতি তুলে ধরে বলেন, ‘মূল অনুষ্ঠানটি হবে এক ঘণ্টার। স্থানীয় যে বন্ধুরা উপস্থাপনা করবেন, তাঁরা যেন উচ্চারণ ও বাচনিক শৈলীর প্রতি বিশেষ যত্নশীল হন।
পাশাপাশি নৃত্য পরিবেশনার সঙ্গে যুক্ত বন্ধুদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।’এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সহসভাপতি শারমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আল মামুন শুভ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আলিয়া মাহবুব, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক কৃষ্ণ মৈশান, সাবেক সভাপতি মাইনুদ্দীন রুবেল, বন্ধু তানিয়া, মোনা, আঁখি, মারিয়া, তাহসিন মিম, তনয় মোল্লা, শেখ ওয়াফি, পুলক দাসসহ অন্য ব...
সূত্র: প্রথম আলো