রাজধানী ঢাকায় নোংরা-আবর্জনায় ভরা খালের পাশে সৌন্দর্যবর্ধন প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, ‘একটা নর্দমার মধ্যে ফুটফুটে লাল গোলাপের একটা গাছ লাগিয়ে কোনো লাভ হবে না।’ আগে খাল ও খালের পাড় এমনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে, যাতে সাধারণ মানুষ সেখানে ঘুরে বেড়াতে পারেন বলেও জানান তিনি।আজ বুধবার বিকেলে রাজধানীর আফতাবনগর এলাকায় আফতাবনগর–বনশ্রীর মাঝ দিয়ে বয়ে যাওয়া বেগুনবাড়ী খালের ওপর নতুন নির্মিত একটি পদচারী-সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এলাকাবাসীর পক্ষ থেকে খালটি পরিষ্কার করে জায়গাটিকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছিল।ফিতা কেটে আফতাবনগর–বনশ্রী পদচারী-সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। সঙ্গে ছিলেন নৌবাহিনী ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২৩ সেপ্টেম্বর ২০২৬উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল ইসলাম খান বলেন, ‘আপনাদের দাবি যাতে এই জায়গা পর্যটন হিসেবে করা যায়, এখানে যাতে মানুষ ঘুরতে পারে, এমন পরিবেশ অন্তত সৃষ্টি করা।
সূত্র: প্রথম আলো