মেয়েটির বয়স মাত্র ছয় বছর। নাম তার লিয়ান ইউনঝি। এই বয়সেই সে সবচেয়ে কম সময়ে রুবিকস কিউব মিলিয়ে নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছে। ২২ সেপ্টেম্বর, সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন এমন তথ্য প্রকাশ করে।চীনের উহান ও গুয়াংজু প্রদেশে রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে মাত্র তিন দিনের ব্যবধানে দু-দুবার নারী বিশ্ব রেকর্ড ভেঙে দেয় লিয়ান।
সে মিলিয়েছে ক্লাসিক ৩x৩x৩ আকারের রুবিকস কিউব।রুবিকস কিউব কমিউনিটি জানিয়েছে, এত ছোট বয়সে এত দ্রুত রুবিকস কিউব মিলিয়ে ফেলা সত্যিই অবাক করার মতো। বিশ্বের অন্যতম দ্রুততম রুবিকস কিউব সমাধানকারী হিসেবে সে এখন নিজের নাম ইতিহাসে লিখে রাখল।পাঁচবার কিউব মেলানোর পর তার গড় সময় প্রথমে নেমে আসে ৪ দশমিক ৫২ সেকেন্ডে। আর পরেরবার সেটি আরও কমে হয় ৪ দশমিক ২৭ সেকেন্ড।
এর মাধ্যমে বিশ্বের একমাত্র মেয়ে কিউবার হিসেবে ৪ দশমিক ৫ সেকেন্ডের কম গড় সময়ে রুবিকস কিউব মেলানোর অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে সে।হাত ধোয়ার সঠিক নিয়মসিচুয়ান প্রদেশের চেংদু নামের শহরে থাকে লিয়ান ইউনঝি।
সূত্র: প্রথম আলো