বাব আল-মানদেব প্রণালি ও লোহিত সাগরে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা মিসরকে এক অভূতপূর্ব সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে কায়রোকে যে বিশাল অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত মাশুল গুনতে হবে, তা নিয়ে দেশটির নীতিনির্ধারকদের উদ্বেগের শেষ নেই।ইয়েমেনে হুতিদের ক্রমবর্ধমান প্রভাব, সৌদি আরবের ভেতরে তাদের ঘন ঘন হামলা এবং লোহিত সাগরের প্রবেশমুখে কৌশলগত দ্বীপগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ কায়রোর আঞ্চলিক অবস্থানের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অনেকের আশঙ্কা, অঞ্চলটিতে হরমুজ প্রণালির মতো আরেকটি জটলা বা সংকট তৈরি হতে যাচ্ছে।কায়রো আজ এমন এক নতুন আঞ্চলিক বাস্তবতার মুখোমুখি, যা কেবল আন্তর্জাতিক বাণিজ্য ও সুয়েজ খালের রাজস্বকেই হুমকির মুখে ফেলছে না; বরং মিসরের পূর্ব ও দক্ষিণ সীমান্তে যেন এক বিষাক্ত খঞ্জর বসিয়ে দিয়েছে।হুতিরা যে কারণে সরাসরি ইরান যুদ্ধে জড়ালহুতিদের সঙ্গে যুদ্ধে আমেরিকা কেন পিছু হটলচড়া মাশুলবর্তমানে জলদস্যুতা, সামরিক প্রতিযোগিতা ও সংঘাতের কেন্দ্রে পরিণত হওয়া এই বাব আল-মানদেব প্রণালি কায়রোর জন্য সত্যিই চরম দুর্ভোগের কারণ হতে পারে।
সূত্র: প্রথম আলো