শারীরিক অসুস্থতা নিয়ে ১৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। প্রথম কদিন থাকতে হয়েছে হাসপাতালের মেঝেতেই। তাঁর অসুস্থতার খবর গণমাধ্যমে উঠে এলে দুদিন আগে কেবিন পেয়েছেন। নতুন ভবনের দশম তলায় গতকাল বুধবার তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। দুই ঘণ্টার আড্ডায় উঠে আসে রিফাত চৌধুরীর নানান অজানা কথা। এখন কেমন আছেন রিফাত চৌধুরী অসুস্থতাটা তিন বছরের। টানা ১০ কদমও হাঁটতে পারেন না।
হঠাৎ করেই পা অবশ হয়ে যায়। এর মাঝে কয়েকবার জ্ঞান হারিয়ে পড়ে গেছেন। সর্বশেষ একটি নাটকের শুটিং করছিলেন, সেখানেই মাথা ঘুরে পড়ে যান। এরপর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মেঝে থেকে এখন ঠিকানা কেবিন নম্বর ১০৩। ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল কর্তৃপক্ষ রিফাত চৌধুরীর খবর রাখছে। বিভিন্ন বিভাগের পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকেরা সেসব পর্যালোচনা করার পর মূল চিকিৎসা শুরু হবে।
শারীরিক অবস্থা নিয়ে রিফাত চৌধুরী বলেন, ‘এখন কিছুটা ভালো অনুভব করছি।
সূত্র: প্রথম আলো