নতুন আরেকটি বোল্ড লুকে ধরা দিলেন বাংলাদেশের স্টাইলিশ অভিনেত্রী নুসরাত ফারিয়া। একটি ফটোশুটে এনিম্যাল মোটিফের পোশাকে তাঁর সাজে ফুটে উঠেছে খানিকটা ওয়াইল্ড আমেজ। রইল বিস্তারিত...নুসরাত ফারিয়ার আবেদন বরাবরই আলাদা। তাঁর ছিপছিপে গড়নে মানিয়ে যায় নানা ধরনের পোশাক, আর ফ্যাশনেবল সব লুকে তাঁর উপস্থিতিও থাকে নজরকাড়া। এক লুক থেকে আরেক লুকে যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন তিনি। এবার বোল্ড লুকে ধরা দিলেন নুসরাত।
বুনো আবহের সঙ্গে তাঁর সাজে মিশেছে গ্ল্যামার ও আধুনিকতার ছোঁয়া। নতুন এই ফটোশুটে তাই অ্যানিমেল মোটিফের পোশাকে নুসরাতের লুকে ফুটে উঠেছে খানিকটা ওয়াইল্ড আমেজ।অভিনেত্রীর পরনে বোহো ধাঁচের ট্রপিক্যাল লেপার্ড-প্রিন্ট হল্টারনেক ক্রপ টপ। ডিপ ভি-নেকলাইন ও ফ্রন্ট নটের এই টপ জুড়ে শোভা পাচ্ছে রঙিন অ্যানিমেল মোটিফ। কমলা, লাল ও গোলাপি আভায় আঁকা লেপার্ড বা চিতাবাঘের পাশাপাশি রয়েছে সূর্যের মতো নানা গ্রাফিক নকশা।
সাদা জমিনের ওপর উজ্জ্বল মোটিফগুলো পোশাকে যোগ করেছে বুনো আবহ।
সূত্র: প্রথম আলো