চাকরি খোঁজার দীর্ঘ প্রক্রিয়া শুধু সময়, অর্থ ও শ্রমই ক্ষয় করে না; মানসিক স্বাস্থ্যের ওপরও এর গুরুতর প্রভাব ফেলতে পারে।
বারবার আবেদন, প্রত্যাখ্যান কিংবা নিয়োগদাতার কাছ থেকে কোনো উত্তর না পাওয়ার অভিজ্ঞতা একসময় আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের অনুভূতিকে দুর্বল করে দিতে পারে।লিংকডইন রিসার্চের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, ২০২৬ সালে একটি শূন্য পদের বিপরীতে ২০২২ সালের একই ধরনের পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ।ফলে অনেক চাকরিপ্রার্থীর কাছে চাকরি খোঁজার অভিজ্ঞতা ক্রমেই হতাশাজনক হয়ে উঠছে।
তবে চাকরি খোঁজা এবং না পাওয়ার এই সময়টার অভিজ্ঞতা ব্যক্তিভেদে আলাদা হতে পারে।
সূত্র: প্রথম আলো