বিশ্বজুড়ে ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মিস্টার বিস্ট এবার চমক দেখালেন ভিন্নভাবে। আফ্রিকার দেশ ঘানায় শিশুশ্রমে জড়িয়ে পড়া পরিবারগুলোর জন্য একটি পুরো গ্রাম তৈরি করেছেন প্রায় ১০ মিলিয়ন ডলার খরচ করে, বাংলাদেশি মুদ্রায় যা ১২৩ কোটি টাকার বেশি।আবনা ডাকওয়া ভিলেজ গড়ে তোলার আগের দৃশ্য‘আবনা ডাকওয়া ভিলেজ’ নামের এ গ্রাম তৈরি করা হয়েছে কোকোয়া শিল্পে শিশুশ্রমে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য।
এখানে আছে বসবাসের জন্য বাড়ি, শিশুদের স্কুল, খেলার মাঠ, চিকিৎসাকেন্দ্র, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বাজার এবং বিভিন্ন ধরনের জীবিকার সুযোগ।৪ দিনে প্রায় ৬ কোটি ভিউ মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন। ‘মিস্টার বিস্ট’ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তিনি পুরো প্রকল্পের নির্মাণকাজ তুলে ধরেছেন।
ভিডিওতে দেখা যায়, শ্রমিকদের সঙ্গে মিস্টার বিস্ট নিজেও অংশ নিয়েছেন নির্মাণকাজে।মানবিক কাজের জন্য এমনিতেই নামডাক আছে মিস্টার বিস্টের১৯ মিনিটের ভিডিওটি ৪৮ ঘণ্টায় দেখা হয়েছে ৫ কোটি ৭০ লাখবার (২৩ সেপ্টেম্বর পর্যন্ত)।
সূত্র: প্রথম আলো