তিনটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়থ। চোটের কারণে তাঁদের পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ১, ৪ ও ৭ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচেই স্বাগতিক আর্জেন্টিনা।
এর মধ্যে ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি।আর্জেন্টিনা প্রিমেরা লিগে গত রোববার হুরাকানের বিপক্ষে রিভার প্লেটের হারের ম্যাচে প্রথমার্ধে পাঁচ মিনিট পরই মাঠ ছেড়ে যান আলমাদা।
পরে রিভার প্লেটের এই মিডফিল্ডারের ঊরুর পেশিতে ‘গ্রেড-১ টিয়ার’ বা মাংসপেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।থিয়াগো আলমাদাভিয়ারিয়াল ডিফেন্ডার ফয়থ মাংসপেশিতে অস্বস্তি বোধ করায় লা লিগায় দলটির সর্বশেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি।
সূত্র: প্রথম আলো