বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায়-৪প্রশ্ন: রেমিট্যান্স বলতে কী বোঝায়?উত্তর: প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিট্যান্স বলে। বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা তাঁদের অর্জিত অর্থের একটা অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠান।
প্রবাসীদের প্রেরিত এ অর্থই রেমিট্যান্স।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ব্যাখ্যা করো।উত্তর: বাংলাদেশের জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান বর্তমানে সর্বাধিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। ২০১২-১৩ অর্থবছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল ১৯ দশমিক ৫৪ শতাংশ।
বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, খনিজ সম্পদ ও নির্মাণশিল্প প্রভৃতিকে এই খাতের অন্তর্ভুক্ত করা হলে তাতে জাতীয় উৎপাদনে এই খাতের অবদান অনেক বড় হয়।প্রশ্ন: উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্য ব্যাখ্যা করো।উত্তর: দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি।
সূত্র: প্রথম আলো