প্রাথমিক বিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন ∎ অধ্যায়–৩প্রশ্ন: আমিষজাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন?উত্তর: আমিষ বা প্রোটিনজাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন। কারণ, এটি শরীর গঠন ও ক্ষয় পূরণে অপরিহার্য। এটি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। প্রোটিনের অভাবে পেশির ক্ষয় হওয়া, দুর্বলতা অনুভূত হওয়াসহ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে।
প্রশ্ন: সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো।উত্তর: দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে।
সুষম খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণ হয়।প্রশ্ন: যথেষ্ট পরিমাণে আমিষ ও তেলসমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন?উত্তর: যথেষ্ট পরিমাণে আমিষ ও তেলসমৃদ্ধ খাবার খেলেও অন্যান্য পুষ্টি উপাদানের অভাবে পুষ্টিহীনতা হতে পারে।
সূত্র: প্রথম আলো