ইসলামের ইতিহাসে এমন কিছু নারী সাহাবি আছেন, যাঁদের জীবন ইমান, ত্যাগ, ধৈর্য ও আত্মনিবেদনের অনন্য দৃষ্টান্ত। তাঁদের মর্যাদার একটি বিশেষ দিক হলো, রাসুল (সা.) থেকে তাঁরা বেহেশতের সুসংবাদ পেয়েছেন। এমন সৌভাগ্যবতী ১০ নারী সাহাবি হলেন—১. খাদিজা বিনতে খুয়াইলিদ খাদিজা (রা.) ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী নারী এবং রাসুলের নবুয়তি জীবনের প্রথম আশ্রয়।
তিনি নিজের সম্পদ ও ভালোবাসা দিয়ে ধর্মের সূচনালগ্নে নবীজির পাশে দাঁড়িয়েছিলেন।একবার ফেরেশতা জিবরাইল নবীজির কাছে এসে বললেন, ‘হে আল্লাহর রাসুল, এই যে খাদিজা আপনার কাছে আসছেন। তাঁর সঙ্গে একটি পাত্র আছে, যাতে তরকারি, খাবার অথবা পানীয় রয়েছে।
তিনি যখন আপনার কাছে আসবেন, আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তাঁকে সালাম জানাবেন এবং তাঁকে বেহেশতে একটি ঘরের সুসংবাদ দেবেন, যা মুক্তোর মতো মসৃণ উপাদানে নির্মিত হবে, সেখানে কোনো কোলাহল এবং ক্লান্তি থাকবে না।’ (সহিহ বুখারি, হাদিস ৩৮২০)২. আয়েশা সিদ্দিকা আয়েশা (রা.) ছিলেন উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানশিক্ষিকা।
সূত্র: প্রথম আলো