১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সিভিল জজ পদের নিয়োগ পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আরিফ উল করিম (সিয়াম) প্রথম হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফলে তিনি প্রথম স্থান অর্জন করেন।এর আগে ১৭তম বিজেএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন আরিফ উল করিম। কিন্তু তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তবে দমে যাননি তিনি।
নিজের ইচ্ছাশক্তি ও প্রচেষ্টায় এবার তিনি সেরা হয়েছেন।আরিফ উল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নওগাঁয়। স্নাতকে সিজিপিএ ৩ দশমিক ৬৬ ও স্নাতকোত্তরে ৩ দশমিক ৬৪ পেয়ে উত্তীর্ণ হন তিনি।নিজের অনুভূতি প্রকাশ করে আরিফ উল করিম প্রথম আলোকে বলেন, ‘সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহর প্রতি। আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি।
ইচ্ছা ছিল বাবা–মা ও আমার হবু জীবনসঙ্গীর গর্বের কারণ হব।
সূত্র: প্রথম আলো