ওঁরাও জাতিগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব কারাম। ভাদ্র মাসের পূর্ণিমায় এ উৎসব উদ্যাপন করে তারা। বিশ্বাস করে, এটি তাদের অভাব থেকে মুক্তি ও সৌভাগ্য লাভের উৎসব। কারামগাছের ডাল কেটে এনে এ উৎসবে বিশেষ আচার পালন করে তারা। এই গাছ তাদের কাছে অতি পবিত্র। গাছের ডাল কেটে আনার কাজটি করেন যুবকেরা। দুই দিনব্যাপী এই উৎসবে ওঁরাওরা ঐতিহ্যবাহী পোশাক পরে মাদল, ধামসা ও ঢোলের তালে নেচে-গেয়ে উৎসব উদ্যাপন করে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটলাল পদ্মপাড়া গ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কারাম উৎসব নিয়ে ছবির গল্প–ঐতিহ্যবাহী পোশাক পরে ঢোলের তালে নেচে-গেয়ে ‘কারাম’ উদ্যাপন করছে ওঁরাওরাগানের তালে তালে চলছে নাচ হাতে হাত রেখে নাচে মেতেছে তারাকরতালের (ঝুমকি) তালে নাচের ছন্দে ঘটে সাজানো ফুল কারামগাছ ঘিরে চলছে নাচ শিশুরাও যোগ দেয় উৎসবে
সূত্র: প্রথম আলো