হাল ফ্যাশন ডেস্ক বিশ্বের নানা প্রান্ত থেকে নেতারা এসেছেন নিউইয়র্কে। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন ঘিরে শহরজুড়ে এখন ব্যস্ততা। ২২ থেকে ২৮ সেপ্টেম্বরের এই আয়োজনে অংশ নিচ্ছেন প্রায় ১৩০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান আর সেই সঙ্গে ফার্স্টলেডি, রাজপরিবারের সদস্য ও সরকারের প্রভাবশালী সদস্যরা। আর এই পাওয়ারফুল বিশ্বনেতাদের ফ্যাশনেও কিন্তু প্রবলভাবে প্রকাশিত হচ্ছে তাঁদের পাওয়ার প্লে।
কেউ নজর কাড়ছেন ভাইব্র্যান্ট সব রঙে। কারও ড্যাপার ফ্যাশন স্টেটমেন্টে মিনিমালিজম আর আভিজাত্যের মিশেল। তবে বলতেই হয়, কে কী পরে নিজেকে উপস্থাপন করেছেন, তা কিন্তু তাঁদের পুরো ব্যক্তিত্ব, বক্তব্য ও ইমেজেরই প্রতিনিধিত্ব করে। তাই এর গুরুত্ব কোনো অংশে কম নয়। চলুন দেখে আসি জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতারা কে কী পরলেন।
বিতর্কিত বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট দোনাল্ড ট্রাম্প পরেছেন মিডনাইট ব্লু স্যুট, সাদা শার্ট আর লাল টাই।
সূত্র: প্রথম আলো