ভারতের নির্বাচন কমিশনের (ইসি) তিন সদস্য নিয়োগসংক্রান্ত আইনের সাংবিধানিক বৈধতার প্রশ্নটি বিবেচনার জন্য পাঠানো হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। কারণ, এই মামলার রায় নিয়ে দুই বিচারপতি একমত হতে পারেননি। ফলে বিষয়টি বিবেচনার জন্য সাংবিধানিক বেঞ্চ গঠনের সিদ্ধান্তের ভার বিচারপতি দীপংকর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মা প্রধান বিচারপতি সূর্যকান্তর ওপর ছেড়ে দিয়েছেন। এই সিদ্ধান্তটি এসেছে গত বুধবার।
ওই দিন সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একতরফা সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি গত ১০ মাসে ১৪ বার আপত্তি জানিয়েছেন। এই প্রতিবেদন নিয়ে দেশজুড়ে তোলপাড় হচ্ছে। বিরোধীরা একযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা দাবি করেছে।
ককরোচ জনতা পার্টি আজ বৃহস্পতিবার জানিয়েছে, জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো