বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘ইন্টারউইভেন সিভিলাইজেশনস’ দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও চীনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পচর্চা এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র ও পোশাকের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে দেশের দীর্ঘদিনের কারুশিল্প, বয়ন ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের বিভিন্ন দিক ফুটে ওঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর বিইউএফটি-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আলী।
সূত্র: প্রথম আলো