কুমিল্লায় একযোগে চালানো কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ জনের মধ্যে ৪৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। তাঁদের বেশির ভাগই শিক্ষার্থী। অপর ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে এ কথা জানান। এর আগে গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে বুধবার প্রথম আলোতে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।
সূত্র: প্রথম আলো