সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ইটপাটকেলের আঘাতে পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় এই ঘটনা ঘটে।এতে সুনামগঞ্জ-সিলেট সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
এ সময় দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির পৃথক মিছিল বের করে।
উভয় সংগঠনের মিছিল কলেজের প্রধান ফটকের সামনে এলে নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়।
সূত্র: প্রথম আলো