রুপচাঁদা মাছের স্টুর রেসিপি দিয়েছেন দিল আফরোজউপকরণরুপচাঁদা মাছ ৩টিমাখন ২ টেবিল চামচতেল ১ টেবিল চামচছ্যাঁচা রসুন ৪ কোয়াগোটা গোলমরিচ ৮–১০টিছোট পেঁয়াজ ৪টিআদা ও রসুনের মিহি কুচি ১ চা–চামচ করেপেঁয়াজ ২টি কুচি করাবড় আলু ২টি টুকরা করাপেঁপের টুকরা আধা কাপগাজর ২টি টুকরা করে কাটাসেলারি ছোট টুকরা ২-৩টিটমেটো ৪টি টুকরা করে কাটাটমেটো পেস্ট আধা কাপমটরশুঁটি আধা কাপমাশরুম ৫টিলেবুর রস ১ টেবিল চামচকাঁচা মরিচ ৫টি চিরে রাখাগোলমরিচের গুঁড়া ১ চা–চামচলবণ স্বাদমতোগরম পানি বা স্টক পরিমাণমতোযে ৫ কারণে ভাইরাল দূরবীন বাংলা রেস্তোরাঁপ্রণালিরুপচাঁদা মাছ ৩টি লেবু ও লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফোড়নের উপকরণ থেকে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন।
প্যানে ১ টেবিল চামচ মাখন ও তেল গরম করে মাছ ৩টি এপিঠ-ওপিঠ ভেজে তুলে রাখুন। মাছগুলো খুব সাবধানে ওলটাতে হবে, যাতে ভেঙে না যায়। প্যানে বাকি মাখন ও তেল গরম করুন। এতে ছ্যাঁচা রসুন ও গোটা গোলমরিচ ফোড়ন দিন। মসলার সুগন্ধ বের হলে ছোট পেঁয়াজগুলো দিন। পেঁয়াজ বাদামি করার প্রয়োজন নেই, নরম ও স্বচ্ছ হওয়া পর্যন্ত নাড়ুন। এবার প্যানে পেঁয়াজ, আদা ও রসুনকুচি দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড ভাজুন।
এরপর কেটে রাখা আলু, পেঁপে ও গাজর দিয়ে দিন।
সূত্র: প্রথম আলো