১০০ মিটার দৌড়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আজ অংশ নেওয়া সাতটি খেলার মধ্যে কিছুটা ভালো খবর এসেছে এই অ্যাথলেটিকস থেকেই। এ ছাড়া ছেলেদের হকি দল টানা দুই ম্যাচ হারের পর পেয়েছে জয়ের দেখা, জিতেছে বিচ ভলিবল দলও। অন্য চার খেলায় অবশ্য নেই কোনো সুখবর।অ্যাথলেটিকস ১০০ মিটার দৌড়ে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে ৬ জনের মধ্যে চতুর্থ হয়েছেন ইমরানুর।
এতে নিশ্চিত হয়েছে তাঁর সেমিফাইনালের টিকিট। আগামীকাল বিকেলে ফাইনালে ওঠার লড়াইয়ে আবার ট্র্যাকে নামবেন ইমরানুর। আগামীকাল আবার ট্র্যাকে দৌড়াবেন ইমরানুরসেমিফাইনালে তিনটি হিটে ৯ জন করে মোট ২৭ জন অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতি হিট থেকে শীর্ষ দুজন করে মোট ছয়জন সরাসরি ফাইনালে উঠবেন। বাকি অ্যাথলেটদের মধ্য থেকে সবচেয়ে কম সময় নেওয়া আরও দুজন পাবেন ফাইনালের টিকিট।শুটিংশুটিংয়েও একের পর এক হতাশার গল্প লিখছে বাংলাদেশ।
ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের বাছাইপর্ব পেরোতে পারেননি বাংলাদেশের দুই শুটার নূর হাসান ও শাকের আহমেদ।
সূত্র: প্রথম আলো