দেশের শিশুসাহিত্যের অন্যতম পুরোধা ছড়াকার আখতার হুসেন আজ বৃহস্পতিবার অনন্তকালের পথে পাড়ি জমিয়েছেন। ‘রবীন্দ্রনাথের রান্নাঘরে ব্রাহ্মণবাড়িয়ার পাচক’ শিরোনামে তাঁর লেখা নিবন্ধ ২০১২ সালের ১১ মে প্রথম আলোর ছাপা সংস্করণে প্রকাশিত হয়।
তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখাটি প্রথম আলোর অনলাইনের পাঠকদের জন্য প্রকাশ করা হলো।‘রবীন্দ্রনাথের রান্নাঘরে ব্রাহ্মণবাড়িয়ার পাচক’ শিরোনামে আখতার হুসেনের লেখা নিবন্ধটি ২০১২ সালে প্রথম আলোর ছাপা সংস্করণে প্রকাশিত হয় আমাদের প্রসঙ্গিত মানুষটির খোঁজ পেয়েছিলাম বিশ শতকের আটের দশকের একেবারে গোড়ার দিকে। খোদ রবীন্দ্রনাথের রসুইঘরে ঠাঁই পাওয়া মুসলমান পাচক গেদু মিয়ার খোঁজ দিয়েছিলেন প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক।
বলেছিলেন বটে, তবে কোথায় তিনি থাকেন, সে কথা ঠিকঠাকমতো বলতে পারেননি।
সূত্র: প্রথম আলো