কক্সবাজারের টেকনাফে ইজিবাইক থেকে এক তরুণী যাত্রীকে নামিয়ে মারধর এবং অবমাননাকর আচরণের পর চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা যেন প্রকাশ করা না হয়, সে জন্য তরুণীর ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় পুলিশ মুর্শিদা বেগম ও রেহেনা আক্তার নামের দুই নারীকে গ্রেপ্তার করেছে।গতকাল বুধবার বিকেল চারটার দিকে উপজেলার একটি সাগর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার তরুণী বাদী হয়ে টেকনাফ থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণীর বাবা ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হওয়ায় বুধবার দুপুরে ওই তরুণী একটি বাজারে যান।
সেখানে বিকাশ এজেন্টের কাছ থেকে ১৫ হাজার টাকা তুলে ইজিবাইকে করে বাড়ির দিকে রওনা দেন।পরিবারের ভাষ্য, বিকেল চারটার দিকে সড়কে ইজিবাইক থামিয়ে স্থানীয় মুর্শিদা বেগম ও রেহেনা আক্তারের নেতৃত্বে ১০-১২ জন লোক তরুণীকে জোর করে নামিয়ে আনেন।
সূত্র: প্রথম আলো