জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন। আগে থেকেই এমনটি ঘটবে বলে ধারণা করা হচ্ছিল। এর আগে বিভিন্ন সময় মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলেছেন।
এর জবাবে বৃহস্পতিবার জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু তাঁকে ইহুদিবিদ্বেষী আখ্যা দেন এবং ইসরায়েল ও দেশটির সামরিক বাহিনী নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তোলেন।ভাষণে নেতানিয়াহু বলেন, ‘সত্যকে বিকৃত করার জন্য আপনাকে ধিক্কার। আক্রান্ত ব্যক্তি ও আক্রমণকারীকে উল্টোভাবে উপস্থাপন করায় আপনাকে ধিক্কার।
সত্যের মুখে থুতু দেওয়ায় আপনাকে ধিক্কার জানাই।’নেতানিয়াহু আরও বলেন, ‘জনাব মামদানি, আপনি এই শহরের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে অনেক ইহুদি নিউইয়র্কে নিজেদের নিরাপদ মনে করেন না।
সূত্র: প্রথম আলো