‘মিশন ডিডিএলজে’–তে নব্বইয়ের দশকের প্রেমকে নতুন করে তুলে আনলেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর। ওয়েব সিনেমাটি আজ শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পাচ্ছে। এতে প্রথমবার জুটি বেঁধেছেন সাদ নাওভী ও লাবণ্য চৌধুরী।২০১৮ সাল থেকে শখের বশে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন স্থপতি আসিফ জাহাঙ্গীর। পরে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন।
তাঁর জন্ম আশির দশকে, বেড়ে ওঠা নব্বইয়ের দশকে।নিজের পছন্দের গল্প, বেড়ে ওঠার সময়ের সিনেমা আর বর্তমান প্রজন্মকে নব্বইয়ের দশকের প্রেমের আবহের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ভাবনা থেকেই সিনেমাটি নির্মাণ করেছেন আসিফ, ‘ছোটবেলায় যে ধরনের রোমান্টিক গল্প দেখে বড় হয়েছি, এখন এসে ওই ধরনের গল্প খুব একটা পাই না। ওই সফট, সিম্পল, সুইট রোমান্টিক গল্পগুলো এখন খুব কম হয়।
তাই আমি নিজেও ওই ধরনের গল্প মিস করি।’তরুণ অভিনেত্রী লাবণ্যকে কতটা চেনেন‘মিশন ডিডিএলজে’–এর দৃশ্যে লাবণ্য চৌধুরী ও সাদ নাওভীতাঁর ইচ্ছা, এখনকার প্রজন্ম এমন প্রেমের গল্প দেখুক, যে ধরনের গল্প তারা হয়তো খুব কম দেখেছে।
সূত্র: প্রথম আলো