প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানে হামলা চালিয়েছেন আজ ছয় মাস পার হয়ে গেল। জ্বালানি খরচের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
তবে যুদ্ধের বেশির ভাগ সময়জুড়ে যেমনটা ছিল, তেলের দাম এখনো ১০০ ডলারের নিচেই রয়েছে।যুক্তরাষ্ট্রে বাড়তি গ্যাসের দাম এবং খানিকটা মূল্যস্ফীতি সামাল দেওয়া লাগলেও বসন্তের সময় অর্থনৈতিক বিপর্যয় নিয়ে যেসব বিকট সতর্কবার্তা আমরা শুনেছিলাম, সে তুলনায় অর্থনৈতিক প্রভাবটি কিছুটা সামলে নেওয়া গেছে বলেই মনে হয়। শুল্ক আরোপের মতোই এ যুদ্ধও দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।তবে রাজনীতির সমীকরণ কিন্তু একেবারেই ভিন্ন।
সেখানে যুদ্ধের প্রভাব প্রথম থেকেই বেশ স্পষ্ট এবং ট্রাম্পের গলায় ঝুলে থাকা অসংখ্য কলঙ্কের মধ্যে এটিই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।
সূত্র: প্রথম আলো