নিউইয়র্কের আইকনিক ব্রুকলিন ব্রিজ, মধ্যরাতের আবহ আর অল-হোয়াইট লুক—সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য ফ্যাশন মুহূর্ত। প্রতিটি ফ্রেমেই নজর কেড়েছেন বাংলাদেশের স্টাইলিশ অভিনেত্রী সাফা কবির। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও নিজের জায়গা করেছেন তিনি । তাঁর পোশাক নির্বাচনে বরাবরই থাকে নিজস্ব স্বাক্ষর।
রইল বিস্তারিত ...।মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে নিউইয়র্কের আকাশচুম্বী দালানগুলো যখন হাজারো আলোয় জোনাকির মতো জ্বলছিল, ঠিক তখনই ব্রুকলিন ব্রিজে এক টুকরো স্নিগ্ধ জোছনা হয়ে ধরা দিলেন সাফা ।তাঁর পরনে অফ-হোয়াইট কো-অর্ড সেট। পোশাকটির নকশায় রয়েছে নিখুঁত কলার্ড ল্যাপেল, স্লিভলেস কাট এবং কোমরে আলতো করে বাঁধা ওয়েস্ট-টাই। জুটি হয়েছে লুজ-ফিট ট্রাউজার্সরাতের এই মায়াবী আবহে সাফার সাজ ছিল মিনিমাল কিন্তু গ্ল্যামারাস।
ছেড়ে রাখা চুল, কানে ছোট পার্ল স্টাড, হাতে গ্লিটারি নেইল আর্ট ও ব্রেসলেট, এই ছোট ছোট অনুষঙ্গেই ফুটে উঠেছে সাফার সৌন্দর্য।বিশেষ আকর্ষণ কাড়ছে পায়ে পরা হোয়াইট ওভেন স্ট্র্যাপের ফ্ল্যাট জোড়া।
সূত্র: প্রথম আলো